ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার কুলাউড়ায় বিজয় মালাকারের মৃত্যুর ৬–৭ মাস পরও বিচার না পাওয়ার অভিযোগ পরিবারের কুরপান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাঠের ভোটযুদ্ধ শুরু কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

বিগ ব্যাশে বাঁচা-মরার লড়াই রেখে পাকিস্তানে ফিরলেন বাবর আজম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের বিগ ব্যাশ লিগ অধ্যায় শেষ হয়ে গেছে। জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে তিনি সিডনি সিক্সার্স ছেড়ে যাচ্ছেন। ফলে একটি ম্যাচ তো বটেই, সম্ভাব্য ফাইনালেও তাকে পাবে না সিক্সার্স।

সিডনি সিক্সার্স শুক্রবার রাতে হোবার্ট হারিকেনসের মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে তারা পার্থ স্কর্চার্সের বিপক্ষে আরেকটি সুযোগ পাবে। পার্থ ইতোমধ্যে রোববারের ফাইনাল নিশ্চিত করেছে।বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাবরকে দ্রুত জাতীয় দলে যোগ দিতে বলা হয়েছে। এ কারণেই তিনি আর বিগ ব্যাশে খেলছেন না।এই মৌসুমে বাবরের স্ট্রাইক রেট নিয়ে বেশ আলোচনা ছিল। অনেকের অভিযোগ ছিল, তিনি উইকেট বাঁচাতে গিয়ে দলের ক্ষতি করেছেন।

স্টিভ স্মিথ একবার তাকে সিঙ্গেল নিতে না দিলে বিতর্ক আরও বাড়ে। তখন বাবর বাউন্ডারি দড়িতে ছুঁয়ে ফেলেন, পরে হাতও মেলাননি বলে অভিযোগ ওঠে। এরপর অবশ্য দুজনের মধ্যে সব ঠিক হয়ে যায়। তারা পরের দুই ম্যাচে একসঙ্গে ব্যাট করেন। কিন্তু ওই দুই ইনিংসে বাবর করেন মাত্র এক রান।

দল ছাড়ার সময় সিডনি সিক্সার্সের সমর্থকদের ধন্যবাদ জানান বাবর আজম। তিনি বলেন, ‘সবার আগে সিডনি সিক্সার্সকে অনেক ধন্যবাদ। দলের সবাইকে, খেলোয়াড়দের, কোচদের ধন্যবাদ। আমি এখানে সময়টা খুব উপভোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘দুঃখজনকভাবে এখন আমাকে জাতীয় দলের দায়িত্বে যেতে হচ্ছে। তাই দল ছাড়তে হচ্ছে। এখান থেকে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি। অনেক আনন্দ। অনেক ইতিবাচক বিষয়। সময়টা আমার জন্য দারুণ ছিল।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিগ ব্যাশে বাঁচা-মরার লড়াই রেখে পাকিস্তানে ফিরলেন বাবর আজম

আপডেট সময় : ০৬:৪৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬