ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার কুলাউড়ায় বিজয় মালাকারের মৃত্যুর ৬–৭ মাস পরও বিচার না পাওয়ার অভিযোগ পরিবারের কুরপান আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাঠের ভোটযুদ্ধ শুরু কোন কোন আসনে লড়বে জাতীয় পার্টি, তালিকা প্রকাশ জামায়াতে ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনি প্রচারণা শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনি প্রচার শুরু পছন্দের প্রতীক পেয়ে যা বললেন তাসনিম জারা জোটের ভোটের রাজনীতির হিসাব পাল্টে গেল!

বিএসএফের গুলিতে নিহত মতিবুর রহমানের পরিবারকে এমপি শওকতুল ইসলামের সমবেদনা, ৫০ হাজার টাকার অনুদান প্রদান

বিএসএফের গুলিতে নিহত মতিবুর রহমানের পরিবারকে এমপি শওকতুল ইসলামের সমবেদনা, ৫০ হাজার টাকার অনুদান প্রদান

কুলাউড়া

কুলাউড়া প্রতিনিধি | আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু।

সোমবার (২০ জুলাই ২০২৬) তিনি প্রথমে নিহত মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হেলালসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে এমপি শওকতুল ইসলাম দত্তগ্রাম এলাকার কাজী দেওয়ান শাহ (রহ.) হাফিজি মহিলা মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মাদ্রাসার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তাঁর কাছে তুলে ধরা হলে তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

নিহত মুজিবুর রহমানের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এমপি শওকতুল ইসলাম বলেন, “আমাদের এই ভাই কী অপরাধ ছিল? সীমান্ত এলাকায় বসবাস করাই কি তাদের অপরাধ? এভাবে বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ ছোট দেশ হলেও আমরা ঐক্যবদ্ধ। আমাদের দেশের মানুষের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে সবাইকে একসঙ্গে থাকতে হবে।”

এ সময় তিনি নিহত মুজিবুর রহমানের মা ও স্ত্রীর হাতে সরকারি অনুদান হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। পাশাপাশি উপজেলা নেতৃবৃন্দের উদ্যোগে পরিবারের জন্য আরও ১৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শন শেষে এমপি শওকতুল ইসলাম শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও চা-চক্রে অংশ নেন।

পরে তিনি ১০ নং হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. সুমন আহমেদের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখান থেকে দিনের কর্মসূচি শেষ করে কুলাউড়ার উদ্দেশ্যে রওনা দেন।